ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

পাবনায় দুই পক্ষের গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৯, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কী বিষয় নিয়ে এবং কারা এ সংঘর্ষে জড়িত, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি